চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ছয়টি সরকারি বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার সকাল ও বিকেল দুই পালায় ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নগরের নয়টি সরকারি বিদ্যালয়ের মধ্যে এ বছর তিনটি বিদ্যালয়ে আসন সীমিত থাকার কারণে শুধু পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র জানায়, এ বছর নয়টি সরকারি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে মোট আসন রয়েছে ৬৪৭টি। এতে ভর্তির জন্য আবেদন করে সাত হাজার ৪৭৭ জন। পরীক্ষায় অংশ নেয় সাত হাজার ২২৬ জন। সপ্তম শ্রেণীতে ২৫টি আসনের বিপরীতে আবেদন করে ৩৮৪ জন। পরীক্ষা দেয় ৩৭১ জন। অষ্টম শ্রেণীতে ১২১ আসনের বিপরীতে আবেদন জমা পড়ে এক হাজার ১৭৮টি। গতকাল পরীক্ষায় অংশ নেয় এক হাজার ১৩৩ জন।