চট্টগ্রামে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নয়টি সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গতকাল শনিবার শেষ হয়েছে। গতকাল সকালে ষষ্ঠ শ্রেণি ও বিকেলে সপ্তম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর।
জেলা ভর্তি কমিটি সূত্র জানায়, ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিল ৭ হাজার ৮৭২ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৪৬৮ জন। এই শ্রেণিতে শূন্য আসন রয়েছে ৬৫৫টি। সপ্তম শ্রেণিতে শূন্য থাকা ৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৭৭৩ শিক্ষার্থী। অনুপস্থিত ছিল ৯৩ জন। গত ২২ ডিসেম্বর সকালে পঞ্চম ও বিকেলে অষ্টম শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।