চট্টগ্রামে সল্টগোলায় সড়কে বগি লাইনচ্যুত তীব্র যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের এম এ হান্নান বিমানবন্দর সড়কের সল্টগোলা এলাকায় গতকাল বুধবার রাতে কনটেইনারবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে বিমানবন্দর থেকে শহরে প্রবেশের পথে সড়কের বাঁ দিকে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়কের ডানের অংশ দিয়ে সীমিত আকারে গাড়ি চলাচল করছে।রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই সড়কে যানজটে অসংখ্য গাড়ি আটকে ছিল।