চট্টগ্রামে সাংবাদিক ও পুলিশের বাসায় চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লালখান বাজারে পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকের বাসায় গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার গভীর রাতে মতিঝর্ণায় অবস্থিত মো. রফিকের মালিকানাধীন ভবনের চারতলার পাশাপাশি দুটি ফ্ল্যাটে এই চুরির ঘটনা ঘটে।যাঁদের বাসায় চুরি হয়েছে তাঁরা হলেন, খুলশী থানার পরিদর্শক (তদন্ত) ওবায়েদুল হক ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান ফেরদৌস। পুলিশ কর্মকর্তা ওবায়েদুল হক বলেন, তাঁর বাসা থেকে চোরেরা দুটি মুঠোফোন সেট, এক হাজার ২০০ টাকা ও খুচরা পয়সাভর্তি একটি মাটির ব্যাংক নিয়ে যায়।হাসান ফেরদৌস জানান, তাঁর বাসা থেকে তিনটি মুঠোফোন সেট, পয়সাভর্তি একটি মাটির ব্যাংক ও দুই হাজার টাকা নিয়ে গেছে।