চট্টগ্রামে সাংবাদিকসহ চারজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে প্রকাশিত ‘আজকের পদ্মা’ পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিক ও বিজ্ঞাপন প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর আদালতের বিচারক মো. গোলাম সারওয়ারের আদালতে সাক্ষ্য নেওয়া শুরু হয়।আদালত সূত্র জানায়, গতকাল আদালতে সাক্ষ্য দেন চট্টগ্রাম নগর পুলিশের তৎকালীন কমিশনার এম আকবর আলী, উপকমিশনার মো. আবু সুফিয়ান, সহকারী পুলিশ কমিশনার ওয়াহিদুল হক, নাঈমুল ইসলাম ও পুলিশ পরিদর্শক সুজাউল হক। এ মামলার বাদী সুজাউল হক। ২০০৮ সালের ২৭ জুলাই বিকেলে সাংবাদিক পরিচয় দিয়ে চার ব্যক্তি চট্টগ্রাম নগর পুলিশের তৎকালীন কমিশনার এম আকবর আলীর কার্যালয়ে ঢোকেন। মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (অতিরিক্ত পিপি) অশোক কুমার দাশ প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কাছে এভাবে চাঁদা দাবি দুঃসাহস ছাড়া আর কিছু নয়।’