চট্টগ্রামে সাংসদপুত্রের ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরার জোড়াআমতল এলাকায় স্থানীয় সাংসদপুত্রের জাহাজভাঙা শিল্পকারখানায় লোহার পাত পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এস আর এস নামের শিপব্রেকিং ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। ইয়ার্ডটির মালিক স্থানীয় সাংসদ এ বি এম আবুল কাশেমের ছেলে এস এম আল মামুন। আর নিহত শ্রমিকের নাম মো. খোরশেদ আলম (২০)। তিনি কুমিরার কোটপাড়ার আলাউদ্দিনের ছেলে বলে জানা গেছে।সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) গোলাম ফারুক ভূঁইয়া বলেন, ভোরে খোরশেদ ইয়ার্ডে রাখা একটি পাতের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। পরে তাঁকে অন্য শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় নিয়মিত মামলা হবে। তবে খোরশেদের সহকর্মীরা জানান, পাতটি এসে খোরশেদের গায়ের ওপর পড়ে। রাতে কোনো কাজ হয় না বলে পুলিশ দাবি করলেও শ্রমিকেরা তখন কাজ করছিলেন। এ প্রসঙ্গে বক্তব্য জানতে ইয়ার্ডের মালিক এস এম আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।