চট্টগ্রামে সাইকেল শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাতাসে কার্বন বিষ ছড়ানো যানবাহনের বিপরীতে সাইকেল চালানোর আহ্বান জানিয়ে চট্টগ্রামে প্রথমবারের মতো সাইকেল শোভাযাত্রার আয়োজন করেছে অ্যাডভেঞ্চার ক্লাব অব চিটাগাং।গতকাল শুক্রবার ঘন কুয়াশার চাদরে মোড়া সকালে প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বাঁশি ও ঢোলবাদ্যের তালে জমজমাট হয়ে ওঠে সাইকেল শোভাযাত্রাটি। সকালে দ্বিচক্রযান চালিয়ে জবুথবু হয়ে অভিযাত্রীরা জড়ো হন চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে। বিশ্বের তিন শতাধিক শহরের সঙ্গে তাল মিলিয়ে বন্দরনগরে ‘চট্টগ্রাম ক্রিটিক্যাল ম্যাস’ নামের এ শোভাযাত্রার আয়োজন করে ক্লাবটি। সহযোগিতা করে আলিয়ঁস ফ্রঁসেজ, চট্টগ্রাম।জিইসির মোড় থেকে শুরু হয়ে শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এম এম আলী সড়কের চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন তরুণ শিক্ষার্থীরা। দ্বিচক্রযান ব্যবহারের নানা সুবিধা এবং পরিবেশ রক্ষার্থে দ্বিচক্রযানের ভূমিকা তুলে ধরে অভিযাত্রীরা জনমত সৃষ্টির চেষ্টা করেন।