চট্টগ্রামে সাইবার সন্ত্রাসের অভিযোগে এক তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে সাইবার সন্ত্রাসের অভিযোগে আলিম উদ্দিন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ফেসবুকে মেয়ের নামে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। গত রোববার গভীর রাতে নগরের লালখান বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আলিম উদ্দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা প্রকৌশলী। তিনি হালিশহরের কে ব্লকে থাকেন। স্নাতক সম্মানের এক ছাত্রীর নামে তিনি ফেসবুকে অ্যাকাউন্ট খোলেন। পরে ওই ছাত্রীর কিছু আপত্তিকর ছবি ছেড়ে দেন।আলিম দাবি করেন, ‘প্রেমের সম্পর্ক টিকিয়ে না রেখে অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলায় আমি এই কাজ করেছি।’পুলিশ সূত্র জানায়, আলিমের সঙ্গে ওই তরুণীর ১২ বছর যোগাযোগ ছিল। ২০০৬ সালে অন্য এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয় এবং পরে ছাড়াছাড়ি হয়ে যায়। তরুণী আরেক ছেলের সঙ্গে যোগাযোগ গড়ে তুললে ক্ষিপ্ত হয়ে আলিম ফেসবুকে তাঁর নামে অ্যাকাউন্ট খুলে আপত্তিকর ছবি ছাড়েন। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসিন জানান, ‘ফেসবুকে ছবি ছাড়ার পর কিছুদিন ধরে তরুণী আলিমকে ছবি মুছে দেওয়ার অনুরোধ করছিলেন। প্রায় এক সপ্তাহ আগে নগরের জিইসি মোড়ে ওই তরুণীর ওড়না ধরে টানাটানি করেন আলিম। তাই আলিমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও নারী নির্যাতন আইনে মামলা হয়।