চট্টগ্রামে সাকার সাক্ষীর বাসায় ট্রাইব্যুনালের দুই কৌঁসুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী প্রয়াত মুক্তিযোদ্ধা সৈয়দ ওয়াহেদুল আলমের (৬০) বাসায় গেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের দুই কৌঁসুলি।গতকাল শুক্রবার কৌঁসুলি রানা দাশগুপ্ত ও জেয়াদ আল মালুম চট্টগ্রাম নগরের কুসুমপুরে ওয়াহেদুলের বাসা যান। প্রায় ঘণ্টাব্যাপী অবস্থান কালে তাঁরা ওয়াহেদুলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁর মৃত্যুর কারণ জানতে চান এবং এ বিষয়ে খোঁজখবর নেন।এ প্রসঙ্গে রানা দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘ওয়াহেদুল আমাদের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তাঁর পরিবারকে সমবেদনা জানাতে আমরা এসেছিলাম। এ ছাড়া ট্রাইব্যুনালের বিধিমালায় সাক্ষী সুরক্ষার বিষয়ে বলা আছে। এ জন্য তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে না কি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া দরকার।’ রানা দাশগুপ্ত আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এখনো আসেনি। সেটা পাওয়া গেলে মৃত্যুর বিষয়ে নিশ্চিত কিছু তথ্য পাওয়া যাবে।গত ২২ ফেব্রুয়ারি রাতে অজ্ঞাত পরিচয় এক নারী সৈয়দ ওয়াহেদুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, সাকা চৌধুরীর ঘনিষ্ঠ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা ফেরদৌস ওয়াহেদুলকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করতে পারেন।