চট্টগ্রামে সাত বন্দীর মুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে চট্টগ্রাম কারাগার থেকে সাত বন্দী গতকাল মঙ্গলবার বিকেলে মুক্তি পেয়েছেন। ঢাকা থেকে আদেশ আসার পর গতকাল তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া সাত বন্দী হলেন এম এইচ আর সাকেরউল্লাহ, মোহাম্মদ আরিফ, শহীদুল ইসলাম, মোহাম্মদ মুছা, মুহাম্মদ আবদুল হামিদ, গেলামুর রহমান ও আজিজুর রহমান। কারাগার সূত্র জানায়, ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারা ক্ষমতাবলে রাষ্ট্রপতির আদেশের বিষয়টি চট্টগ্রাম কারাগারে এসে পৌঁছায়। এরপর স্থানীয় কারাগার কর্তৃপক্ষ সাত বন্দীকে মুক্তি দেয়। চট্টগ্রাম কারাগারের জ্যেষ্ঠ কারা সুপার মো. ছগীর মিয়া প্রথম আলোকে বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে আমরা বন্দী মুক্তি আদেশের চিঠি পাই। বিকেলে চট্টগ্রামের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান এসে সাত বন্দীকে মুক্তি দেন।’