চট্টগ্রামে সাত রেস্তোরাঁকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ে গত বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার সাতটি রেস্তোরাঁকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কলেজ ক্যানটিনকে পাঁচ হাজার টাকা, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্যানটিনকে ৩০ হাজার, ভান্ডারী হোটেলকে ৪০ হাজার, লুটাস থাই ফুডকে ১৫ হাজার, ক্যাফে মুসলিম হোটেলকে ১০ হাজার, রাঁধুনী রেস্তোরাঁকে পাঁচ হাজার ও স্পাইস গ্রাউন্ড মিনি চায়নিজ রেস্তোরাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।