প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ফটকের সামনে সড়ক অবরোধ ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাতজন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। পরে গতকাল তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। তাঁরা হলেন: মো. পান্না মিয়া, নুরুল আলম, বেলায়েত হোসেন, কবির হোসেন, রিয়াদ মীর, মাহবুব আলম ও নির্মল চন্দ্র। গত সোমবার দিনভর অভিযান চালিয়ে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে শ্রমিকেরা গত শুক্রবার বিকেলে সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ইপিজেডের ফটকের সামনে কয়েকটি দোকান ভাঙচুর করেন। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের বিরুদ্ধে মামলা করা হয়।নগর পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার মো. শাহরিয়ার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।