চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের হাটহাজারীর ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি বিএনপি সমর্থক চেয়ারম্যান হিসেবে পরিচিত ছিলেন। গত বুধবার সকালে বাসা থেকে বের হওয়ার পর হারুন অর রশিদের খোঁজ পাচ্ছে না পরিবার।
এ ঘটনায় হাটহাজারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইসমাঈল প্রথম আলোকে জানান, বুধবার সকালে হাটহাজারী সদরের বাসা থেকে ব্যাংকে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকেই হারুন অর রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর খোঁজে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।
পরিবার জানিয়েছে, তাঁর সঙ্গে কারও বিরোধ নেই।