চট্টগ্রামে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার ডবলমুরিং থানায় মামলাটি করেন দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক আজিজুল হক।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম এম করিম গণি। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে অবসরে যান। তাঁর বিরুদ্ধে ১৪ লাখ টাকার জ্ঞাত আয়ের সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ডবলমুরিং থানার উপপরিদর্শক নাজনীন সুলতানা প্রথম আলোকে বলেন, দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে এম করিম গণি যা বর্ণনা দিয়েছেন তার চেয়ে আরও ১৪ লাখ ১৩ হাজার টাকার অতিরিক্ত সম্পদের তথ্য পাওয়া গেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (১) ও ২৬ (২) এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।