চট্টগ্রামে সাবেক সাংসদের বাসায় দুর্ধর্ষ চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দ্বীপের সাবেক সাংসদ প্রয়াত এ কে এম শামসুল হুদার বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন চন্দনপুরা এলাকার পাঁচতলা বাড়ির দোতলার চারটি শয়নকক্ষ থেকে চোরেরা অস্ত্র ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। চোরেরা একটি বিদেশি রিভলবার, এক লাখ টাকা, তিন ভরি স্বর্ণালংকার, একটি দামি মোবাইল ফোনসেট, দুটি ঘড়ি ও একাধিক দামি আংটি নিয়ে গেছে। ঘটনার সময় শামসুল হুদার বড় ছেলে শামসুল হাসান ঢাকার বাসায় ছিলেন। তবে ছোট ছেলে ইশতিয়াক হাসান এই বাড়িতে থাকেন।ইশতিয়াক হাসান প্রথম আলোকে বলেন, ‘গত ৩০ মার্চ আমি রাতে ঢাকা যাই। আজ (সোমবার) সকালে বাড়িতে আসি। এসে দেখি সবকিছু তছনছ করা। আলমারিগুলো ভেঙে টাকা আর মালামাল নিয়ে গেছে চোরে।’ গত দুই দিনের কোনো একসময় এ চুরি হয়েছে বলে তিনি জানান।