চট্টগ্রামে সাবেক সিভিল সার্জনকে ফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সিভিল সার্জন ও চট্টগ্রামের রেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ফয়েজ আহামদকে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ক্রমাগত হুমকির পরিপ্রেক্ষিতে তিনি গত বুধবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।পুলিশ সূত্র জানায়, অধ্যাপক ফয়েজকে গত সোমবার থেকে কে বা কারা মুঠোফোনে হুমকি দিয়ে আসছে। এ কারণে তিনি থানায় একটি জিডি করেন। অধ্যাপক ফয়েজ আহামদ বলেন, নগরের রহমতগঞ্জ এলাকায় আমার বাবার ভিটেয় ৬২ বছর ধরে আমরা বসবাস করে আসছি। বাবার প্লটটিতে বহুতল ভবন নির্মাণের একাধিক প্রস্তাব আমরা পাই। কিন্তু আবাসন নির্মাণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে রাজি না হওয়ায় আমাদের বিরুদ্ধে দুর্বৃত্ত লাগিয়ে দিতে পারে বলে আশঙ্কা করছি। তাই গত বুধবার আমি কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছি।