চট্টগ্রামে সার্ভিল্যান্স ক্যামেরা বসানোর সিদ্ধান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণসহ অপরাধ নিয়ন্ত্রণ করতে চট্টগ্রাম নগরে সার্ভিল্যান্স ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার প্রথম আলোকে জানান।
মো. বাবুল আক্তার জানান, আগামী সপ্তাহ থেকে নগরের সাতটি প্রবেশমুখ: অক্সিজেন, কাপ্তাই রাস্তার মাথা, কর্ণফুলী শাহ আমানত সেতু, কালুরঘাট সেতু, কর্নেল হাট, সিটি গেট, বিমানবন্দর সড়কে ক্যামেরা বসানো হবে। পরে নগরের গুরুত্বপূর্ণ ২০ থেকে ৩০টি মোড়ে এ ক্যামেরা বসানো হবে।