চট্টগ্রামে সাড়ে চার কোটি টাকার স্বর্ণ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ থেকে গতকাল শুক্রবার পরিত্যক্ত অবস্থায় প্রায় সাড়ে চার কোটি টাকার সোনার বার জব্দ করা হয়। উদ্ধার হওয়া ৯০টি সোনার বারের ওজন প্রায় সাড়ে ১০ কেজি। বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক বিভাগের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান প্রথম আলোকে বলেন, ওমানের রাজধানী মাসকট থেকে গতকাল শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চট্টগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছায়।
নয়টা ৪০ মিনিটে উড়োজাহাজে তল্লাশি করে এসব সোনার বার পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উড়োজাহাজের পণ্য রাখার স্থানে একটি পলিথিন ব্যাগে কালো ও খাকি রঙের ট্যাপ মোড়ানো অবস্থায় এসব সোনার বার পড়ে ছিল।