চট্টগ্রামে সাড়ে ৮ হাজার বোতল বিদেশি মদ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার খুলে সাড়ে আট হাজার বোতল বিদেশি মদ পাওয়া গেছে। গতকাল রোববার বন্দর ইয়ার্ডে কনটেইনার খুলে শুল্ক কর্মকর্তারা এসব মদ শনাক্ত করেন।কাস্টম হাউস সূত্রে জানা গেছে, সাড়ে ১৫ হাজার মার্কিন ডলার মূল্যের এয়ার কমপ্রেসর আমদানির ঘোষণা দিয়ে মালয়েশিয়া থেকে এই চালান নিয়ে আসে ঢাকার উত্তরার ক্লাসিক স্টোন নামের একটি প্রতিষ্ঠান। নথিপত্রে রপ্তানিকারক হিসেবে দেখানো হয়েছে মালয়েশিয়ার ডেলকো ট্রেডিং অ্যান্ড মেশিনারিজকে। ১৪ জানুয়ারি বন্দরে স্ক্যানিং যন্ত্রে কনটেইনারটির ছবি দেখে সন্দেহ হয় শুল্ক কর্মকর্তাদের। এরপর খালাস স্থগিত করে গতকাল কনটেইনার খোলা হয়। কনটেইনার খুলে ৭৫০ মিলিলিটার এবং দেড় লিটার বোতলের হুইস্কি ও ভোদকা ব্র্যান্ডের মদ পাওয়া যায়। এসব মদের পরিমাণ প্রায় আট হাজার লিটার।