চট্টগ্রামে সিএনজি অটোরিকশা শ্রমিক-মালিকদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিএনজি অটোরিকশাচালক ও মালিকদের দুটি সংগঠন গতকাল নগরে আলাদাভাবে শোভাযাত্রা ও সমাবেশ করে। গ্যাসের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে অটোরিকশার ভাড়া বাড়ানোর দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) প্রথম আলোকে বলেন, ভাড়া বৃদ্ধির দাবিতে মালিক-চালকেরা অটোরিকশা রাস্তায় নামিয়ে সমাবেশ করে। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল ব্যবস্থায় বিশৃৃঙ্খলার সৃষ্টি হয়।জানা গেছে, চট্টগ্রাম সিএনজি অটোরিকশা, অটোটেম্পো মালিক-চালক ঐক্য পরিষদ নামের একটি সংগঠনের নেতারা গতকাল সকালে নিজ নিজ অটোরিকশা নিয়ে প্রথমে জমিয়তুল ফালাহ মসজিদ এলাকায় সমায়েত হন। পরে তাঁরা দীর্ঘ শোভাযাত্রা নিয়ে আন্দরকিল্লায় সিটি করপোরেশন কার্যালয়ে গিয়ে মেয়রকে স্মারকলিপি দেন। ঐক্য পরিষদের নেতারা ভাড়া বাড়ানোসহ আরও কিছু দাবি-দাওয়া তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনার জন্য দায়ী চালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা দায়ের বন্ধ, সিএনজি অটোরিকশা চোর, ছিনতাইকারী ও মুক্তিপণ আদায়কারীদের গ্রেপ্তার, অটোরিকশা চলাচলে বয়সের সীমা ১০ থেকে বাড়িয়ে ২৫ বছর করা, অটোরিকশায় সরকারিভাবে বিনামূল্যে নতুন মিটার লাগানো এবং সিএনজি অটোরিকশা, অটোটেম্পোর টায়ার, টিউবসহ খুচরা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমানো ইত্যাদি।গত ১৯ জুন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধবিষয়ক সভায় পুলিশের উপপরিদর্শকদের (এসআই) মোটরযান আইন প্রয়োগের ক্ষমতা দেওয়ার সিদ্ধান্ত হয়।মেয়রকে স্মারকলিপি দেওয়ার সময় সংগঠনের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক বাবুল দত্তসহ প্রায় এক শ মালিক-চালক উপস্থিত ছিলেন। প্রায় একই সময়ে ভাড়া বাড়ানো এবং মালিকের জমার পরিমাণ কমানোর দাবি তুলে নগরের কদমতলীর আটমাসিং ক্রসিং এলাকায় সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ব্যানারে আরও একটি সমাবেশ বের করা হয়। কিন্তু পুলিশ এই সমাবেশকে বেশি দূর এগোতে দেয়নি।এ প্রসঙ্গে কোতোয়ালি থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এদের সমাবেশ-শোভাযাত্রা করার অনুমতি ছিল না। এ জন্য তারা সংক্ষিপ্ত সমাবেশ করে চলে গেছে।