চট্টগ্রামে সিটি মেয়র মন্জুরকে সংবর্ধনা
চট্টগ্রাম নগরের শোভা বাড়িয়ে বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে সমাপ্ত করায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলমকে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা দিয়েছেন করপোরেশনের ঠিকাদারেরা। নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।সংবর্ধনা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. ইব্রাহীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আবুল কাশেম চৌধুরী, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, জোবাইদা নার্গিস খান, চৌধুরী হাসান মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর আবদুল মালেক, মোহাম্মদ আজম, মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোখতার আলম, নির্বাহী প্রকৌশলী এয়াকুব নবী, সিটি করপোরেশনের ঠিকাদার সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ও সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন।সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র বলেন, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ভবিষ্যতেও এ ধরনের যেকোনো বড় আয়োজন চট্টগ্রামের মানুষ সফল করতে পারবে।