চট্টগ্রামে সিটিসেলের গ্রাহকসেবা প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল রোববার শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী সিটিসেল গ্রাহকসেবা ক্যাম্পেইন (প্রচারণা) কার্যক্রম। সকালে আগ্রাবাদের কার্যালয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। চট্টগ্রামের পাশাপাশি সারা দেশে সব কাস্টমার কেয়ার সেন্টার ও কাস্টমার কেয়ার পয়েন্টে সিটিসেলের গ্রাহকেরা নানা রকম সেবা পাবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানের আয়োজকেরা জানান, ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটিসেল চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক প্রধান মোহাম্মদ ফাহিম, ডেপুটি ম্যানেজার চৌধুরী মো. তৌফিক, সিনিয়র এক্সিকিউটিভ হাসান মুন্তাসির প্রমুখ।