চট্টগ্রামে সিটিসেলের ‘জুম আল্ট্রা’ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সার্ভিস ‘জুম আল্ট্রা’ চালু করেছে সিটিসেল। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম ক্লাবে লেজার শোর মাধ্যমে এই সেবা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, প্রযুক্তি এখন একই সঙ্গে জ্ঞানের বিষয়বস্তু। ইন্টারনেট জ্ঞানকে আমাদের দোরগোড়ায় নিয়ে এসেছে। প্রযুক্তির জগত্টাকে যাঁরা এগিয়ে নিচ্ছেন, তাঁদের ধন্যবাদ দিতেই হয়। কারণ জগত্টাকে পাল্টে দিচ্ছে এই প্রযুক্তি। অনুষ্ঠানে সিটিসেল জুম আল্ট্রার নানা দিক নিয়ে সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী বক্তব্য দেন। এতে স্বাগত বক্তব্য দেন সিটিসেলের ডিজিএম, কনজিউমার বিজনেস মোহাম্মদ ফাহিম। এ সময় সিটিসেলের চিফ অপারেটিং অফিসার ডেভিড লীসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, জুম আল্ট্রা সিটিসেলের মোবাইল ইন্টারনেট সার্ভিস ‘জুম’ এর উন্নততর প্যাকেজ, যা ১৫০ কেবিপিএস থেকে ৫১২ পর্যন্ত ডাউনলোড স্পিড সুবিধা পাওয়া যাবে। জুম আল্ট্রার সাড়ে চার হাজার টাকার বান্ডেল প্যাকেজে ৬০০ টাকা ছাড় দেওয়া হচ্ছে।