চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণ দগ্ধ আরেকজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের ফটিকছড়িতে ১৭ মার্চ মাইক্রোবাসে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ প্রমি আক্তার (৭) নামের এক শিশু মারা গেছে। তার বাবার নাম মোহাম্মদ শফি।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য ফেরত মোহাম্মদ শফিকে নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বাড়িতে ফেরার পথে মাইক্রোবাসে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে শফির মা, ভাবি ও শাশুড়ি নিহত হন। আহত হয়েছিল শফির তিন মেয়েসহ আটজন। এঁদের মধ্যে পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিত্সাধীন অবস্থায় আজ ভোর সাড়ে পাঁচটার দিকে প্রমি মারা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সহযোগী অধ্যাপক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, প্রমির শরীরের ৭০ ভাগ পুড়ে গিয়েছিল। ওই পরিবারের আরও চারজন বর্তমানে চিকিত্সাধীন রয়েছেন।