চট্টগ্রামে সেই শিশুর দেহাবশেষ উত্তোলন
দাফনের পৌনে দুই মাস পর এক দিন বয়সী এক শিশুর দেহাবশেষ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল মঙ্গলবার একজন নির্বাহী হাকিমের উপস্থিতিতে চট্টগ্রাম নগরের বন্দরটিলা এলাকার একটি কবরস্থান থেকে শিশুটির দেহাবশেষ তোলা হয়।
সন্তান হত্যার অভিযোগে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থা যমুনা অয়েলকোম্পানির সিবিএ নেতা মোহাম্মদসেলিমের বিরুদ্ধে তাঁরস্ত্রী মামলা করেন। মামলার আরজিতে সেলিমের স্ত্রী তাঁরএক দিন বয়সী সন্তানকে হত্যার অভিযোগ করেন। পরে আদালত শিশুটির লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিমেরউপস্থিতিতে গতকাল কবর থেকে শিশুটির দেহাবশেষ তোলা হয়। গত ৩১ মে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সেলিমের স্ত্রী। আর শিশুটির জন্ম হয়েছিল ২০ মে। ২১ মে শিশুটি মারা যায়।
সিবিএর সাধারণ সম্পাদক মোহাম্মদইয়াকুবওএই মামলার আসামি। ইয়াকুবের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম তামিম আল ইয়ামিমপ্রথম আলোকে জানান, এক দিন বয়সী শিশুটির চুল শনাক্তকরা গেছে। মাথার খুলি গলে গেছে। শরীরের বাকি অংশ মাটির সঙ্গে মিশে গেছে।