চট্টগ্রামে সেগুনকাঠসহ মাইক্রোবাস আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী সেতুর কাছ থেকে গতকাল শনিবার বিকেলে সেগুনকাঠসহ একটি মাইক্রোবাস আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল দল।বন বিভাগ সূত্রে জানা গেছে, মাইক্রোবাসের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ৫০ ঘনফুট সেগুনকাঠ ও মাইক্রোবাসের চালক মো. রেজাউল করিমকে আটক করা হয়। আটক কাঠের দাম প্রায় ৭৫ হাজার টাকা। রেজাউলের বাড়ি সাতকানিয়ায়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক আনোয়ার হোসেন সরকার বলেন, ‘আটক মাইক্রোবাস ও সেগুনকাঠ আমাদের নন্দনকানন কার্যালয়ে রাখা হয়েছে।’