চট্টগ্রামে সেনাকল্যাণ ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গতকাল শনিবার সেনাকল্যাণ ট্রেড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। নগরের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে ২০ তলাবিশিষ্ট এই অত্যাধুনিক ভবন নির্মিত হবে। সেনাকল্যাণ সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল এবং সেনাকল্যাণ সংস্থার সভাপতি ব্রিগেডিয়ার মো. শারাফত হোসেনসহ এনডিসি, পিএসসি এবং চট্টগ্রাম এরিয়ার সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।