চট্টগ্রামে সেরিব্রাল পালসি বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মস্তিষ্কজনিত রোগে প্রতিবন্ধিতাবিষয়ক (সেরিব্রাল পালসি)’ কর্মশালা গতকাল শনিবার চট্টগ্রাম মুসলিম হলে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে সচেতনতা তৈরিতে এভার ব্রাইট ফাউন্ডেশন (ইবিএফ), রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাউথ ও সোসেপ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, মস্তিষ্কজনিত প্রতিবন্ধিতা বিষয়ে সরকারি, বেসরকারি ও পারিবারিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা খায়রুল বাশার। নীলিমা বড়ুয়ার সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইবিএফের চেয়ারম্যান মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চট্টগ্রাম সাউথের সভাপতি নজরুল ইসলাম, রোটারিয়ান মো. জাকারিয়া, মেজর (অব.) মোস্তফা, রহিমুল কামাল রানা প্রমুখ।