চট্টগ্রামে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক আমার দেশ, দিগন্ত টেলিভিশন ও দৈনিক সংগ্রাম-এর চট্টগ্রাম কার্যালয়ে হামলার প্রতিবাদে চট্টগ্রামে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামি সমমনা ১২ দল। গতকাল শুক্রবার এ হরতাল আহ্বান করেছে দলগুলো। এ হরতালে সমর্থন দিয়েছে নেজামে ইসলামী পার্টির (একাংশ) সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘আমার দেশসহ বিভিন্ন মিডিয়ার কার্যালয়ে হামলার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। এতে আমরা সমর্থন দিয়েছি।’ এতে জাতীয় গণতান্ত্রিক পার্টিরও (জাগপা) সমর্থন রয়েছে বলে জানান তিনি।