চট্টগ্রামে স্কটল্যান্ডের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে সংস্কৃতি বিনিময় কর্মসূচিতে চট্টগ্রাম সফরে এসেছেন স্কটল্যান্ডের শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে ‘কানেক্টিং ক্লাসরুমস স্পোর্টস ইভেন্ট’ শিরোনামে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এ ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের অধ্যক্ষ কর্নেল আসাদুজ্জামান সোবহানী। কর্মসূচির অংশ হিসেবে স্কটল্যান্ডের দুজন শিক্ষক ও চার শিক্ষার্থী চট্টগ্রামে এসেছেন। অনুষ্ঠানে আসাদুজ্জামান সোবহানী বলেন, ‘এ ধরনের আয়োজন দুই দেশের শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে। এ ছাড়া সংস্কৃতির আদান-প্রদান পড়াশোনার পাশাপাশি নিজ দেশের সংস্কৃতি-ঐতিহ্য প্রকাশে সহায়ক হবে এবং পরস্পরের প্রতি জানাশোনা বৃদ্ধি পাবে।’