চট্টগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কুলপড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাঁকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামি বেকসুর খালাস পেয়েছেন। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম গতকাল সোমবার এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামির নাম মো. আব্বাস (২২)। জরিমানার এক লাখ টাকা ধর্ষিতা পরিবারকে দিতে নির্দেশ দেন আদালত। এ ব্যাপারে জেলা প্রশাসনের কালেক্টর জরিমানার টাকা আসামির কাছ থেকে আদায় করবেন। রায় ঘোষণার পর আসামি আব্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।