চট্টগ্রামে স্টিল মিলে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় গতকাল সোমবার অগ্নিকাণ্ডে একটি স্টিল মিলের মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে মডার্ন স্টিল মিল নামের ওই কারখানার ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে কারখানার চুল্লির কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আধঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।