চট্টগ্রামে স্ত্রী খুন, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চকবাজার এলাকায় হামিদা আক্তার নামের এক গৃহবধূ আজ সোমবার সকালে খুন হয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে হামিদার স্বামী মো. মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে খুন করেছেন মাসুদ।
স্থানীয়দের বরাত দিয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক আহমেদ প্রথম আলোকে জানান, আজ সকালে পারিবারিক কলহের পর হামিদার গলায় ছুরিকাঘাত করেন মাসুদ। এতে ঘটনাস্থলেই হামিদার মৃত্যু হয়। পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন মাসুদকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।