চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামী রাশেদুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শরীফ মোস্তফা করিম এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া রাশেদুল ইসলাম পলাতক রয়েছেন। বিচারক আসামিকে এক লাখ টাকা জরিমানাও করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর পাবলিক প্রসিকিউটর ভবতোষ নাথ প্রথম আলোকে বলেন, যৌতুকের টাকা না পেয়ে ২০০৯ সালের ১০ অক্টোবর মিরসরাই উপজেলায় স্ত্রী তাহমিনা সুলতানা ওরফে ববিকে গলা টিপে হত্যা করেন স্বামী। এ ঘটনায় নিহত গৃহবধূর মা আনোয়ারা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। ২০০৭ সালে তাঁদের বিয়ে হয়।