চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীকে হত্যার দায়ে চট্টগ্রামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রেজাউল করিম আসামির উপস্থিতিতে গতকাল রোববার এই রায় দেন।আদালত সূত্র জানায়, আসামির নাম কাইয়ুম শেখ (৪০)। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরে। ২০০৪ সালের ৮ এপ্রিল তিনি স্ত্রীকে গলা টিপে হত্যা করেন। তাঁর স্ত্রীর নাম তাজরিনা বেগম। স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল তাঁকে আদালত মৃত্যুদণ্ডাদেশ দেন।কাইয়ুম শেখ খুদে ব্যবসায়ী বলে জানা গেছে। তিনি নগরের চান্দগাঁও থানাধীন রেয়াজউদ্দিন উকিল সড়কের মকবুল সওদাগরের ভাড়া বাসায় বসবাস থাকতেন। ৫০ হাজার টাকা যৌতুকের জন্য তিনি স্ত্রীর ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। ২০০৪ সালের ৮ এপ্রিল রাতে তাজরিনাকে গলা টিপে হত্যা করেন তিনি।