চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে হত্যার দায়ে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শফিকুল করিম গতকাল রোববার এ রায় দেন। তবে ইকবাল পলাতক রয়েছেন।আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২৮ ডিসেম্বর চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহর এলাকার ভাড়া বাড়িতে ইকবাল তাঁর স্ত্রী রাজুয়া বেগমকে গলা টিপে হত্যা করেন। এ ঘটনায় রাজুয়ার বাবা সাহেব আলী বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ ২০০৮ সালের ২৬ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত ইকবালকে দোষী সাব্যস্ত করেন।