চট্টগ্রামে স্ত্রীর করা মামলায় স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় স্বামীর এক বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে এই রায় দেন। দণ্ডিত আসামির নাম মো. ইসমাইল হোসেন। তাঁর গ্রামের বাড়ি ফটিকছড়ির নানুপুর এলাকায়। ২০১০ সালের ১ নভেম্বর ইসমাইল তাঁর স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন। এই মামলায় তিনজনের সাক্ষ্যের ভিত্তিতে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন।