চট্টগ্রামে স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে করা মামলায় মো. আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ শহীদুল ইসলাম এ রায় দেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার চট্টগ্রাম কার্যালয়।
বাদীর আইনজীবী মোরশিদা বেগম প্রথম আলোকে বলেন, এক লাখ টাকা যৌতুক না পেয়ে সীতাকুণ্ডের কদমরসুল এলাকার এক গৃহবধূর ওপর নির্যাতন চালান তাঁর স্বামী আলাউদ্দিন। গত বছরের ৯ মার্চ আইনগত সহায়তা প্রদান সংস্থার সহায়তায় স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করেন সেলিনা আক্তার। পরে আদালত পরোয়ানা জারি করলে স্বামীকে গ্রেপ্তার করা হয়। জামিনে গিয়ে আসামি প্রতিটি ধার্য দিনে হাজির থাকলেও রায় ঘোষণার দিন হাজির ছিলেন না। চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন।