চট্টগ্রামে স্ত্রীর মামলায় স্বামীর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রীর করা মামলায় স্বামীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। গতকাল রোববার চট্টগ্রামের নারী ও শিশু ট্রাইব্যুন্যাল-২- এর ভারপ্রাপ্ত বিচারক মো. রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্ত আসামির নাম কামরুল ইসলাম। তিনি রাউজানের উত্তর গশ্চি এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।