চট্টগ্রামে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের রেয়াজউদ্দিন বাজারে ৬৮৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় পুলিশ গত শনিবার রাতে একজনকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তির নাম খোরশেদ। গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ সোমবার রিমান্ডের শুনানি হতে পারে।জানা গেছে, ঈদের ছুটিতে রেয়াজউদ্দিন বাজারের গোল্ডেন প্লাজা মার্কেটের নিচতলার ইউনিভার্সেল জুয়েলারিতে স্বর্ণালংকার চুরি হয়। গত শনিবার মার্কেট খোলার দিন ঘটনাটি জানাজানি হয়। ঘটনার পর থেকে ওই মার্কেটের নিরাপত্তা প্রহরী বাবুল পলাতক। গ্রেপ্তার হওয়া খোরশেদ প্রহরী বাবুলের ঘনিষ্ঠ বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, চুরির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।