চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে মুষলধারে বৃষ্টি হয়েছে। তবে হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি নেমে এসেছে। এ মৌসুমে এভাবে মুষলধারে বৃষ্টি এটাই প্রথম। আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমি বায়ুর প্রভাবে গতকাল রাত নয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক সাত মিলিমিটার কম। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।