চট্টগ্রামে স্বাধীনতার বইমেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডিসি হিলে শুরু হয়েছে স্বাধীনতার বইমেলা। গতকাল শুক্রবার বিকেলে পাঁচ দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। চট্টগ্রাম একাডেমি এ মেলার আয়োজন করেছে।
মেলায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অধ্যক্ষ আনোয়ারা আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মাহবুবুল হক ও নেছার আহমেদ। স্বাগত বক্তব্য দেন আমিনুর রশীদ কাদেরী।
বইমেলার ঘোষণাপত্র পড়েন মেলা উদ্যাপন পরিষদের সমন্বয়কারী এস এম আবদুল আজিজ।