চট্টগ্রামে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে নগরের ডবলমুরিং থানাধীন পানওয়ালাপাড়ায় এই ঘটনা ঘটে। গৃহবধূর নাম নাসিমা বেগম (৩৬)। পুলিশ তাঁর স্বামী নূরুল আমীনকে (৪০) গ্রেপ্তার করেছে। নূরুল পেশায় রিকশাচালক। তাঁর ও নাসিমা বেগমের বাড়ি বাগেরহাট জেলার মোল্লাপাড়ার কদমতলী এলাকায়। ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, নূরুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নূরুলের স্বীকারোক্তি অনুযায়ী জানা গেছে, তাঁর সঙ্গে নাসিমার বনিবনা হচ্ছিল না। মঙ্গলবার রাতে তাঁরা ঝগড়া করছিলেন। একপর্যায়ে নূরুল মসলা পেষার পাটা দিয়ে স্ত্রীর মাথা থেঁতলে দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ নূরুলকে গ্রেপ্তার করে। তানভীর আরাফাত বলেন, নূরুল আদালতে হত্যাকাণ্ডের বর্ণনা দেবেন বলে জানিয়েছেন। এ কারণে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই বলে তাঁরা মনে করছেন।