চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মো. সেলিম (৩২) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতা খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে তিনি আমবাগান ঝাউতলা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেলিম মারা যান।মো. সেলিম নগরের পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক ছিলেন বলে জানা গেছে। তিনি নগরের খুলশী থানা এলাকার বাসিন্দা। আমবাগান এলাকায় সেলিমের একটি দোকান রয়েছে।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বলেন, ‘বৃহস্পতিবার রাতে খুলশী থানার ঝাউতলার নালাপাড়া এলাকায় সেলিম মাতলামি করছিল। পরে এলাকার কিছু যুবক এসে তাকে মারধর করে বলে শুনেছি।’সূত্র জানায়, বৃহস্পতিবার রাতেই গুরুতর আহত সেলিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের সদস্যরা গতকাল সকালে তাঁকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসেন। পরিস্থিতির অবনতি হলে দুপুরে পুনরায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিকেলে তাঁর মৃত্যু হয়।