চট্টগ্রামে সড়ক উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বুধবার চট্টগ্রাম শহরতলির শাহ আমানত সেতুর দক্ষিণ পাশে মইজ্জারটেক-সংলগ্ন হাজি আরবান আলী সড়কের উদ্বোধন করেছেন।
আড়াই কিলোমিটার দীর্ঘ এই সড়কের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামের কর্ণফুলীর তলদেশে টানেল নির্মাণের মূল কাজ আগামী মার্চ মাসের মধ্যে শুরু হবে।
চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত চার লেন সড়কের সম্প্রসারণ কাজ দ্রুতগতিতে চলছে বলে মন্ত্রী অনুষ্ঠানে উল্লেখ করেন। তিনি সাংবাদিকদের বলেন, শাহ আমানত সেতু থেকে বহদ্দারহাট ও দক্ষিণ প্রান্তে মইজ্জারটেক পর্যন্ত আট কিলোমিটার ছয় লেন সড়কের সম্প্রসারণকাজ আগামী জুনে শুরু হচ্ছে।