চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত আহত তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সিমেন্ট ক্রসিং এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ছাত্র নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ছাত্রের নাম সমিত বড়ুয়া (২৪)। তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন: সমিতের বন্ধু পলাশ, তানভির ও শিবলু। তাঁরাও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ দাশ বলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র একটি মাইক্রোবাসে করে পতেঙ্গা সমুদ্রসৈকতে যাচ্ছিলেন। সিমেন্ট ক্রসিং পার হওয়ার সময় তাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, গুরুতর আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সমিতকে মৃত ঘোষণা করেন। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।