চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত ও দুজন আহত হয়েছে। গতকাল বুধবার সীতাকুণ্ডের ফৌজদারহাট ও বানুর বাজার এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।জানা গেছে, ভোর পাঁচটার দিকে ফৌজদারহাট-বন্দর বাইপাস সড়কে একটি লরি ও একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের যাত্রী মো. ফারুক (৩২) ঘটনাস্থলেই মারা যান। এ সময় মাইক্রোবাসের চালক আনোয়ারসহ অজ্ঞাতপরিচয় আরও এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই দিন সকাল সাড়ে ১০টায় উপজেলার ভাটিয়ারী বানুর বাজার এলাকায় চট্টগ্রাম সিটি সার্ভিসের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মিনার (৯) নামের এক শিশু নিহত হয়।