চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গতকাল বুধবার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে পাঁচজনকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স ৪৫-এর মতো। ধারণা করা হচ্ছে, তিনি সিএনজিচালিত অটোরিকশাটির চালক ছিলেন।

নিহত ব্যক্তির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রাখা আছে বলে জানান মো. হামিদ।