চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম লেদু দাশ (৫০)। তাঁর বাড়ি নগরের কোতোয়ালি থানার পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শওকত হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে একটি ভারী গাড়ি লেদু দাশকে চাপা দেয়।