চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর ও বন্দর এলাকায় পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে ও গত মঙ্গলবার গভীর রাতে এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন প্রিয়তোষ দত্ত ও নবজিত মল্লিক। প্রিয়তোষের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার অমরঘাটা এলাকায়। অন্যদিকে নবজিতের বাড়ি বোয়ালখালী উপজেলায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বুধবার ভোরে ষোলশহর এলাকায় ময়লাবাহী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন প্রিয়তোষ। সকাল সাড়ে ছয়টার দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নবজিত মল্লিক রাত আড়াইটার দিকে দুর্ঘটনার শিকার হন। বন্দরের ৫ নম্বর গেটে একটি ট্রেইলরের ধাক্কায় তিনি মারা যান।